ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ছাত্রাবাস থেকে ধরা খেলেন ইবির ছাত্রী


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১২:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পকেট গেটসংলগ্ন তিন বোন নামক ছাত্রাবাসে এক ছাত্রীকে আটক করেছেন ছাত্রাবাসের মালিক ও এলাকাবাসী। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বর্ষা নামক ওই ছাত্রী তার প্রেমিকের সঙ্গে ছাত্রাবাসে আসেন বলে জানা যায়।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে তিন বোন ছাত্রাবাসে ছাত্রীকে দেখতে পেয়ে ছাত্রাবাসের মালিক ও আশপাশের লোকজন গিয়ে ওই ছাত্রী এবং তার বন্ধু ফুয়াদকে (মার্কেটিং ২০২১-২২ বর্ষ) আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আল-আমিন রুমে ভাড়া থাকতেন। তারই বিভাগের জুনিয়র ফুয়াদ তার (ফুয়াদ) প্রেমিকাকে নিয়ে রাতে তার রুমে যান। একপর্যায়ে মেয়েকে রুমে রেখে সে বাইরে খাবার আনতে গেলে ছাত্রাবাসের মালিক এবং এলাকাবাসী ওই ছাত্রীকে দেখতে পান। পরবর্তীতে ফুয়াদ এলে উভয়কে আটক করেন তারা। পরবর্তীতে মেয়েকে ছাত্রাবাসের মালিক নিরাপত্তার স্বার্থে নিজের (মালিকের) বাসায় নিয়ে যান এবং ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির দায়িত্বে থাকা আশরাফের উপস্থিতিতে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের হেফাজতে রাখেন।

ছাত্রাবাসের মালিক মিজানুর রহমান জানান, তিনি লোকজনের জটলা দেখে এগিয়ে গেলে তারা জানায় তার (ছাত্রাবাসের মালিক) ছাত্রাবাসে মেয়ে আছে। তখন দরজায় নক করলে ভেতর থেকে দরজা খোলা হয়নি। পরবর্তীতে মেয়ের প্রেমিক (ফুয়াদ) আসলে দরজা খোলা হয় এবং তাদের আলাদা করে আটকে রাখা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রসহ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এইচএম সুইট গিয়ে ফুয়াদকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। পাশাপাশি মেয়ের নিরাপত্তার স্বার্থে তাকে নিজের বাসায় রাতের জন্য রেখে দেন।

আটক ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পাশের নুর জাহান ছাত্রী নিবাসে থাকেন। বান্ধবীর মেসে থাকার জন্য ছুটি নিয়ে সন্ধ্যায় বের হন। পরবর্তীতে প্রেমিক ফুয়াদ তাকে এখানে নিয়ে আসেন এবং এখানে থাকতে বলেন। ফুয়াদ তাকে রেখে বাইরে গেলে তিনি ওয়াশরুমে যান এবং এরমধ্যেই বাইরে হট্টগোল শোনা যায়। পরবর্তীতে ফুয়াদ এলে তাদের বের করে আনা হয়।

এ বিষয়ে মেয়ের প্রেমিক ফুয়াদ বলেন, ইটা আমার বিভাগের বড় ভাইয়ের রুম। আমি নিজেও এই রুমে কয়েক দিন ধরে গেস্ট হিসেবে ছিলাম। ভাইয়েরা থাকেন না বলে আমি থাকতাম। আজকে ও আমার সাথে বাইরে ছিল। তো ওয়াশরুম ব্যবহার করার জন্য এসেছিল। আমি বলেছিলাম ওয়াশরুম ইউজ করে চলে আয়।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির দায়িত্বে থাকা আশরাফ ফুয়াদকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে দিয়ে যান।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, ফুয়াদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে লালন শাহ হলে পাঠানো হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডির সাথে আলোচনা করে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

T.A.S / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি