বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে বন্ধুকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
বগুড়ায় বালু ব্যবসার জের ধরে পারভেজ শেখ (৩৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বন্ধুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১টার দিকে বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত পারভেজ শেখ বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকার মো. আবু সাঈদের ছেলে।
ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পারভেজকে তার বন্ধুরা মদ খাওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে কুপিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তার সাথে থাকা বন্ধু প্রিন্সের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। পারভেজকে কোপানোর ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছিল।
হাসপাতালে চিকিৎসাধীন পারভেজ জানান, তিনি বর্তমানে শহরের পুলিশ প্লাজার পাশে ফুটপাথে ফুচকা-চটপটি বিক্রি করেন। ঘটনার দিন রাত ১টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। প্রিন্স নামে এক বন্ধু তাকে এগিয়ে দিতে তার সাথে যান। তারা বাড়ির কাছে পৌঁছানো মাত্র ৪-৫ জন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। দুর্বৃত্তরা তার বন্ধু প্রিন্সকে ছুরিকাঘাত করে তুলে নিয়ে যায়। তার খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জামান / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর