পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবর্জনার ভাগাড়
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব কক্ষের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। প্রতি বছর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য লাখ লাখ টাকার সরকারি বরাদ্দ এলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি, বিএমআরসি) স্বাস্থ্য অধিদপ্তরের ‘বিএমআরসি হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’-এর অন্তর্ভুক্ত উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে সাধারণ বর্জ্য পরিষ্কারের জন্য চলতি বছরের ১৭ মে ১ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়। এই ১ লাখ টাকা বরাদ্দের পরও বছরের পর বছর ধরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব কক্ষের পাশে এবং করোনা বুথের পাশেও আবর্জনা জমে ভাগাড়ে পরিণত হয়েছে। বর্তমানে সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পটিয়ায়ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নির্ধারিত লোক আছে। তাদের নির্দেশনা দেয়া হবে। পৌরসভাও এগুলো দেখাশোনা করে থাকে।
এ বিষয়ে পৌর মেয়র আইয়ুব বাবুলের কাছে জানতে চাইলে তার সহকারীকে মুঠোফোন ধরিয়ে দেন। তার সহকারী সাইফু বলেন, আবর্জনা আমরা নিয়ে আসি। পুরনো কোনো আবর্জনা সেখানে নেই।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন