ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাঙামাটিতে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন


মনু মার্মা, রাঙামাটি photo মনু মার্মা, রাঙামাটি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১:৪৬

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম দ্বিতীয় প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা। সারাদেশের মতো রাঙামাটিতেও নানান আচার-অনুষ্ঠানে পালন হচ্ছে উৎসবাট। শান্তি, সম্প্রীতি আর সমৃদ্ধি কামনা করে এ উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। প্রবারণা পূর্ণিমা ঘিরে রাঙামাটির রাজবন বিহারে এবার হাজারো বৌদ্ধ পুণ্যার্থীর সমাগম ঘটে। এছাড়া অন্যান্য বৌদ্ধ বিহারেও পুণ্যার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পঞ্চশীল প্রার্থনা এবং অষ্টশীল প্রার্থনাসহ নানাবিধ দান করা হয়।

এছাড়া  প্রবারণা পূর্ণিমার তাৎপর্যের ওপর আলোচনার পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ধর্মদেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথেরো। এ সময় উপস্থিত ছিলেন- চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দীপু, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরূপা দেওয়ান।

অন্যদিকে রাঙামাটির বড়ুয়া সংস্থার আয়োজনে বুদ্ধাংকুর বৌদ্ধবিহারেও প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে সবাই মিলেমিশে থেকে দেশকে এগিয়ে নেয়ার সম্প্রীতির বার্তা পৌঁছে দেন রাঙামাটির জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসাইন চৌধুরী পিএসপি।

T.A.S / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা