বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার আয়োজনে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত; ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত’ স্লোগানকে সামনে রেখে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে কুষ্টিয়ার ৭টি থানা থেকে হাজারো জনতা উপস্থিত হন জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা কামাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাসান মুরাদ, ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির সামরিক গবেষক আবু মেরাজ রুদ্র, মুফতি আনোয়ার হোসাইন, মুফতি আশরাফ আলী, কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি মুফতি বশির উদ্দিন, মিরপুর থানার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, দৌলতপুর থানার সভাপতি মাওলানা ফারুক হুসাইন, ভেড়ামারা থানার সভাপতি মাওলানা আবু সাইদ, ইবি থানার সভাপতি মুফতি আলমগীর হুসাইন, কুমারখালী থানার সভাপতি মুফতি সাইফুল্লাহ খালিদ, খোকসা থানার সভাপতি মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন, সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মাওলানা সাদেক হুসাইন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ও শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
এ সময় কুষ্টিয়া জেলার সকল উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান। নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শপথবাক্য পাঠ করিয়ে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।
T.A.S / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের