ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ২:৮

গাইবান্ধার ফুলছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার মনিটরিং করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে কালির বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচাবাজার মনিটরিং করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার মনিটরিং করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে। আজ আমরা সরকার নির্ধারিত দরের সাথে দোকানদারদের বিক্রির দর মোটামুটি সামঞ্জস্য পেয়েছি। 

বাজার মনিটরিংয়ের সময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ব্যবসায়ী নেতা মিজানুর রহমান, আব্দুস ছাত্তার প্রমুখ।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত