ঢাকা বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বিডিআর সদস্যদের চাকতিতে পুনর্বহাল এবং কারাবন্দেদির মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ২:২৬

২০০৯ সালে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দি সদস্যদের মুক্তিসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।

এর আগে পিলখানা হত্যাকাণ্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন- সংগঠনের জেলা সমন্বয়ক সিনিয়র ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর সদস্য মো. জোবায়ের হোসেন, আসাদুল ইসলাম, মাহফুজ আলম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মিস নেহা প্রমুখ।

স্মারকলিপিতে উল্লিখিত ৯ দফা দাবি হলো- ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অ্যাখায়িত করা, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পিলখানাসহ সারাদেশে বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল, চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুর্নবহাল, হত্যাকাণ্ড মামলায় হাইকোর্টের বিচারকদের রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মোটিভ উদ্ধার ও কুশীলবদের শনাক্তকল্পে স্বাধীন তদন্ত কমিটি গঠন, হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দেয়া, ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজিডি দিবস হিসেবে ঘোষণা।

এছাড়া হত্যাকাণ্ডের ঘটনাপরবর্তী তদন্ত/জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যেসব নিরীহ বিডিআর সদস্যকে নির্যাতনপূর্বক হত্যা করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করে মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করা, তদন্ত/জিজ্ঞাসাবাদে নিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা নিরীহ-নিরপরাধ বিডিআর সদস্যদের নির্যাতনপূর্বক হত্যা করেছে তাদের শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষকারী বিডিআর সদস্যরা যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর কারান্তরীণ আছেন তাদের অনতিবিলম্বে জামিন ও মামলা থেকে অব্যাহতিপূর্বক মুক্ত করতে হবে।

T.A.S / জামান

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক