সেতু থাকলেও নেই সংযোগ সড়ক
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে শীতলক্ষ্যা নদীর উপর ব্রিজ নির্মাণ করা হলেও একদিকে সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। গাজীপুর জেলা সড়ক ও জনপথ কার্যালয় থেকে বলা হয়েছিল শিগগিরই সংযোগ সড়ক নির্মাণ হবে। কিন্তু প্রায় এক বছরেও সংযোগ সড়ক না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ছয় গ্রামের লাখ লাখ মানুষ।
গাজীপুর জেলা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। ২০ কোটি ৭৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি।
স্থানীয়রা বলছেন, সংযোগ সড়ক না থাকায় খুব কষ্ট করে কোমলমতি শিক্ষার্থীসহ গ্রামবাসীদের চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়। তাদের অভিযোগ, সরকারের কোটি কোটি টাকা এভাবেই নষ্ট করা হচ্ছে। এতে কারো কোনো মাথাব্যথা নেই। সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সুফল পাচ্ছেন না তারা। এ বিষয়ে জনপ্রতিনিধিদের বারবার জানিয়েছেন তারা। কিন্তু কোনো কাজই হয়নি। তাই আর কাউকেই বলতে চান না। সংযোগ সড়ক না থাকায় বৃষ্টির দিনে বেশ দুর্ভোগে পড়েন তারা।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে ওই স্থানে সেতুটি নির্মাণ করা হয়। তবে এক পাশের রাস্তায় মাটি দেয়া হয়নি। এ কারণে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী শরফুল আলম বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। সরেজমিন ইঞ্জিনিয়ার গিয়ে দেখে আসলে পরবর্তীতে রাস্তা নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, সরেজমিন দেখে কিভাবে ব্রিজটি সচল করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা