ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বগুড়ায় বিদ্যুতের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৩১

বগুড়ায় বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার অপসারণ করে অবিলম্বে অ্যানালগ পোস্ট পেইড মিটার প্রতিস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবির অধীন নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহকরা। তারা এ সময় বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটারে নানা কারসাজির মাধ্যমে গ্রাহকের পকেট কাটার অভিযোগ করেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কয়েকশ গ্রাহক শহরের সাতমাথায় ব্যানারসহ সমবেত হয়ে বিদ্যুৎ বিভাগের নানা হয়রানি ও মিটার কারসাজির মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন।

‘বগুড়া সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি সাতমাথাসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালনকরা হয়। সেখানে আয়োজকরা ডিজিটাল প্রি-পেইড মিটারের মাধ্যমে নানা কারসাজির অভিযোগ তুলে অবিলম্বে অ্যানালগ পোস্ট পেইড মিটার প্রতিস্থাপনের দাবি জানান। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বগুড়া সচেতন নাগরিক সমাজের সংগঠক মো. কামরুল হাসান, মোছা. মুক্তি বেগম, মো. মামুন হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

T.A.S / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ