ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৫:১৭

শেরপুরের নালিতাবাড়ীতে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলকর্মী মারফত আলী শেখের বিরুদ্ধে। মারফত আলী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের নামা বাতকুচি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীতীরবর্তী নামা বাতকুচি গ্রামের বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওই গ্রামে টাঙ্গাইলের মধুপুর থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করতে আসে। এ সময় যুবদলকর্মী মারফত আলী শেখ তাদের সাথে ছিলেন। এতে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত আবদুল জলিল, আজিজুল হক, আলম মিয়া ও খলিল মিয়াকে নগদ ৩ হাজার টাকা করে নগদ টাকা তুলে দেন ওই সংগঠনের নেতৃবৃন্দ।

আরো জানা গেছে, অর্থ বিতরণ শেষে দাতা ব্যক্তিরা চলে যাওয়ার পর ত্রাণ বিতরণের অর্ধেক অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করে মারফত আলী তার নিজের জন্য দাবি করেন। অর্থপ্রাপ্ত ৪ জনের মধ্যে দুজন ১ হাজার ৫০০ টাকা করে ৩ হাজার টাকা দিলেও বাকি দুজন ১ হাজার ৫০০ টাকা করে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের সাথে মারফতের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা মারফতের বিচার দাবি করে সংশ্লিষ্ট পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে বিষয়টি অবগত করেন। 

ভুক্তভোগী আজিজুল হক বলেন, আমারা ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষ। আমাদের ত্রাণের টাকা মারফত নেবে কেন? আমাদের তারা অনুদান হিসেবে দিয়েছে। আমরা তার বিচার দাবি করছি। 

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী বলেন, ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

জানতে চাইলে মারফত আলী শেখ জানান, ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, মারফত আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে এর সত্যতা যাচাই করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, শুধু মারফত আলী নয়, যার বিরুদ্ধেই এমন অভিযোগ পাওয়া যাবে তদন্তসাপেক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

T.A.S / জামান

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত