ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শ্রীপুরে ৫০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৬:১৭

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) উত্তরপাড়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০টি বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ময়মনসিংহের ভালুকার তিতাস গ্যাসের ব্যবস্থাপক শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবস্থাপক শাহজাহান মিয়া জানান, শ্রীপুরের সাংবাদিকদের মাধ্যমে আমরা অবৈধ গ্যাস সংযোগ বিষয়টি জানতে পারি। পরে আমাদের অফিস থেকে কয়েকজন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগের সত্যতাও পেয়েছেন। এ নিয়ে শ্রীপুরের স্থানীয় গণমাধ্যমকর্মীরা রিপোর্ট করলে আমরা গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করি। পূজার জন্য পুলিশের সংকট থাকায় অভিযান পরিচালনা করতে বিলম্ব হয়েছে। পূজা শেষ হওয়ার সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মুলাইদ (এমসি বাজার) উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাসের ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় দুই মাস পূর্ব থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই এলাকার বাসাবাড়িতে স্থানীয় লিটন বেপারী বিএনপিকর্মী পরিচয়ে প্রভাব খাটিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল। অবৈধ সংযোগের কারণে বৈধ গ্যাসলাইনে সরবরাহে সমস্যা দেখা দেয়। চোরাই এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যে কোনো সময় বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

তিতাস গ্যাস ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলমান থাকবে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীপুর থানা পুলিশ ও তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা