ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উদ্বোধন

মার্সেল পণ্য কিনে গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৬:২৯

দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা গাড়ি ফ্রি পেতে পারেন। এছাড়াও আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১০ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ক্রেতারা।

গত ০৯ অক্টোবর, ২০২৪ রাজধানীর বসুন্ধরায় মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (উত্তর) ইনচার্জ কুদরত-ই খুদা, দক্ষিণের ইনচার্জ নূরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা প্রমুখ।

মার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল এখন দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। মার্সেল ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে আন্তর্জাতিকমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি বছরব্যাপী নানান ধরনের সুবিধাও দিয়ে থাকে। এরই অংশ হিসেবে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় মার্সেল পণ্যের ক্রেতাদের গাড়ি ফ্রি পাওয়ার সুযোগসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার দিচ্ছে মার্সেল।

অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান। তিনি বলেন, সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে ক্যাম্পেইনের ২০টি সিজন বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে শুরু করা হয়েছে সিজন-২১। পূর্বের মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও শতভাগ সফল হবে বলে আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জানানো হয়, সিজন-২১ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো মার্সেল পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নাম্বারসহ সংশ্লিষ্ট পণ্যের বারকোড নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে ফিরতি এসএমএস-এর মাধ্যমে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লাখ লাখ টাকার নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট মার্সেল শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদের প্রাপ্য উপহার বুঝিয়ে দিবে।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। সেজন্য দেশব্যাপী চলছে ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই গ্রাহকদের নানান সুবিধা দিচ্ছে মার্সেল।

T.A.S / T.A.S

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) স্ট্রোক ইন্টারভেনশন প্রশিক্ষণের জন্য ইউনিভার্সিটি অব ডান্ডির স্বীকৃতি অর্জন

বিএমইউ এর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় অনুষ্ঠিত হবে

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

খুলনার দিঘলিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও ককটেলসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক

বিমানবন্দরে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্সসহ আটক ১

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

ঢাকা স্টক এক্সচেঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন