ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বন ও বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হবে : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৮-২০২১ বিকাল ৬:১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পাথারিয়া পাহাড় ও সংলগ্ন বন ও বন্যপ্রাণী সুষ্ঠুভাবে সংরক্ষণের স্বার্থেই লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হবে। এক্ষেত্রে এখানে বসবাসকারীদের উচ্ছেদ না করে এবং সকলের জন্য কল্যাণকর ব্যবস্থা রেখেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। রোববার (২৯ আগস্ট) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখানে সাফারি পার্ক নির্মিত হলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ থাকলেও পরিবেশবাদী দাবিকারী কেউ কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, স্থানীয় জনগণকে উস্কানি দিচ্ছে। সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এখানে সাফারি পার্ক স্থাপন করা হবে। 

পরিবেশমন্ত্রী বলেন, হাকালুকি হাওরের উন্নয়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় এখানে খাল ও পর্যাপ্ত পুকুর খনন করে পানির ধারণক্ষমতা বাড়ানো হবে ফলে, পানির সমস্যা দূর হবে। মাছের পরিমাণ বাড়বে, মৎস্যজীবীরা মৎস্য চাষও করতে পারবে। মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানের সার্বিক পরিবেশ ভালো করার জন্য স্থানীয় প্রজাতির বৃক্ষরোপণ করা হবে। 

অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফ, কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে উপজেলার পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী