মানবসেবায় ৪ বছরের অগ্রযাত্রা রিচ ক্লাব কমিউনিটির গৌরবময় উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃব্রাদার্স বিজনেসম্যান সার্ভিসেস এর প্রযোজনাই, স্বকীয়, ডিজিট, কথা বিডি, এবং নারগিস আক্তার নিবেদিত রিচ ক্লাব “মিট এন্ড গ্রীট ২০২৪” অনুষ্ঠানটি সংগঠনের ৪র্থ বার্ষিকী উপলক্ষে গত ১৪ অক্টোবর উদযাপিত হয়। তানজিলা আক্তার এবং সায়েদ আরেফিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুদমিল শারিন শাহ।
তাঁর বক্তব্যে তিনি সংগঠনের নবগঠিত ঢাকা ইউনিটের উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি নতুন বছরের সদ্য যুক্ত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সংগঠনের আগামীর পথচলার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, গত ৪ বছরে রিচ ক্লাব মানুষের জন্য মানুষের দ্বারা কাজ করে চলেছে এবং এই যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়াও উক্ত সভায় আরও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, কমিটির সভাপতি আতিয়া সানজিদা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ-সম্পাদক আনাস, এবং তিনটি ইউনিটের প্রেসিডেন্ট যথাক্রমে সুমাইয়া, নিবির ও প্রসান্ত। রিচ ক্লাবের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নতুন, পুরাতন ও বর্তমান সকল সদস্য।
আয়োজক কমিটিতে ছিলেন মাহাদি, মিনহাজ, কারিমুল, রোহান, মুনতাসিম, তামিম, সিথি, আশরাফুল, বখতিয়ার, পাপিয়া, সাদমান এবং সায়মা। প্রতিবছরের ন্যায় এ বছরও সদ্য সমাপ্ত বছরের সেরা সদস্যদের সম্মাননা জানানোর পাশাপাশি কেক কেটে রিচ ক্লাবের ৪র্থ বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় ফারদিন, আপন এবং সৌমিকের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।
T.A.S / T.A.S
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান