ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে ত্যাগী, পরিশ্রমী ও কারা নির্যাতিতদের নিয়ে বিএনপির আলোচনা সভা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৩:৫৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী, পরিশ্রমী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে উপজেলা বিএনপির ঐক্যের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিএনপি নেতা ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ মজুমদার ফিরোজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক  প্রচার সম্পাদক খন্দকার মীর হোসেন মীরুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন বলাই, উপজেলা বিএনপি নেতা আবু তাহের মজুমদার, মো. আব্দুল জলিল, আলকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী, বিএনপি নেতা আব্দুল খালেক, মো. খোরশেদ কবির শিপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আআহ্বায়ক কাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. শাহআলম, মো. ফারুক হোসেন, মো. জামাল হোসেন বিএসসি।

আরো বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাসান শাহরিয়ার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল অভি, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জোবায়ের হোসেন, বিএনপি নেতা মো. ইয়াছিন, মো. মাহবুবুল হক, ঘোলপাশা ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ আহম্মদ, শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবু সাঈদ মেম্বার, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি নেতা মো. জহিরুল কাইয়্যুম, চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু মেম্বার, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মেম্বার, গুনবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার মো. আইয়ুব আলী, বিএনপি নেতা মো. ইয়াছিন, মো. বেলাল উদ্দিন, মো. আবুল কালাম, সাইদুল ইসলাম ইমন, আব্দুর রশিদ, মো. বাচ্চু মিয়া, হায়াতুন নবী, আহসান হাবীব প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক