ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীর হাতে রবি টাওয়ারের নিরাপত্তা প্রহরী খুন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ২:৮

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আবুল হাশেম (৬৫) নামে রবি আজিয়াটা টাওয়ারের এক নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, শনিবার ভোরে চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি আজিয়াটা টাওয়ারে দায়িত্বরত একজন নিরাপত্তা প্রহরীর লাশ হাত-পা ও মুখে গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পাই। স্থানীয়ভাবে নিহত নিরাপত্তাকর্মীর নাম আবুল হাশেম বলে জানতে পারি। তাকে কে বা কারা হত্যা করেছে, স্থানীয়রা কেউ কিছু বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নিরাপত্তা প্রহরীকে হত্যা করেছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ ইউনিট সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পূর্ণ ঠিকানা শনাক্ত করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নিরাপত্তা প্রহরী আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে রবি টাওয়ারটিতে কর্মরত রয়েছেন। এরই সুবাদে আশে-পাশের বাসিন্দাদের সাথে তার একটা সু-সম্পর্ক হয়ে যায়। তিনি এখানের ভোটার বলেও স্থানীয়রা জানান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলেও জানা যায়। তবে ঘটনার আগেই তারই সহকর্মী সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

সিকিউরিটি কোম্পানীর এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপার ভাইজর মো: আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ নামে অপর এক ব্যক্তি সিকিউরিটি গার্ড হিসেবে ফালগুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে আসছেন। সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
 
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘রবির সিকিউরিটি আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবুল হাশেমকে হত্যা করা হলেও টাওয়ারের কোন মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই সিআইডি ও পিবিআই কাজ করছে। হত্যার রহস্য উদঘাটন সহ দুষ্কৃতিকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

T.A.S / T.A.S

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক