ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে লাইভে এসে শেখ রাসেলের জন্মদিনে খাবার বিতরণ করলেন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৫

পটুয়াখালীতে লাইভে এসে শেখ রাসেলের জন্মদিনে খাবার বিতরণ করলেন পৌর ছাত্রলীগের নেতা আমিনুর রহমান সিফাত খান। শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে শহরের ব্যায়ামাগার এলাকায় বিভিন্ন বাড়িতে গরীব-দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম পটুয়াখালীতে ছাত্রলীগ প্রকাশ্যে কোনো দলীয় কর্মসূচি পালন করেছে। বিতরণকৃত খাবার প্যাকেটে লেখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী পৌর শাখার প¶ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১ তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, বাংলাদেশ ছাত্রলীগ’। সিফাত খান গরীবদের মাঝে খাবার তুলে দেয়ার সময় শেখ রাসেল ও শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেছেন। ছাত্রলীগের প্রকাশ্যে এমন কর্মসূচী পালন শহরের বেশ অলোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে সিফাত খানসহ ছাত্রলীগের অন্যান্য ক্যাডাররা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ও শিক্ষার্থীদের মারধর করেছে। সিফাত বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামীও। তারপরও সিফাত কিভাবে প্রকাশ্যে শেখ রাসেলের জন্ম বার্ষিকীর কর্মসূচীর পালন করছে তা সত্যিই উদ্বেগজনক। এ বিষয়ে আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের সতর্ক হওয়া প্রয়োজন। বিষয়টি আমরা সদর থানার ওসি সাহেবকে অবহিত করেছি’।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, বিষয়টি তারা অবগত হয়েছে এবং খোঁজ-খবর নিয়ে সিফাত খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান