ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শাজাহানপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:১৫

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাজাহানপুর থানার গণ্ডগ্রামের মানিক হোসেনের পুত্র পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যান। নিহতদের লাশ ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

T.A.S / T.A.S

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ