উলিপুরে বিদ্যুস্পৃষ্টে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) সকালে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায়।
মৃত আব্দুর রাজ্জাক ওই এলাকার আক্তারুজ্জামান ওরফে জামাল ব্যাপারীর ছেলে। নেফড়া এলাকায় থাকা ইটভাটার সামনে মুদির দোকান রয়েছে আব্দুর রাজ্জাকের। রাজ্জাক দুই সন্তানের জনক বলে জানা গেছে। উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমান এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশে থাকা পুকুরের পানি নিস্কাশনের জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সংযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন। সাথে থাকা তার ছেলে রুবায়েত মিয়া (১৩) এর আত্নচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গুনাইগাছ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মজহারুল ইসলাম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই আব্দুর রাজ্জাক নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
T.A.S / T.A.S
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল