পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
আওয়ামী সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে ঘোরাঘুরি ও দেশ নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে বিএনপির সকল সংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে। শনিবার সকাল ১১ টায় পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদল ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে সদর রোড প্রেসক্লাব হয়ে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম লিটন বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা পালালেও তার দোষর ও পেতাত্মারা মাথাচারা দিয়ে শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করে ও বিভিন্ন ষড়যন্ত্রের লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আমি প্রশাসনকে উদ্দেশ্যে করে বলতে চাই বাংলার মাটিতে বহু নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ জনগনের প্রান ঝরেছে। জনগনকে একটু শান্তিতে থাকতে দিন। মামলার আসামী হয়ে কিভাবে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা শহরে প্রকাশ্যে কর্মকান্ড চালায়।
প্রশাসন আপনারা এখনি ব্যবস্থা না নিলে জনগন ও ছাত্রজনতা ছাড় দিবেনা, আমরা পরিবেশ ঘোলাটে করতে চাইনা বিএনপি নৈরাজ্যে বিশ্বাসি না।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার