ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে চোরাই মালামালসহ চোর আটক


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৪৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া মালামালসহ এক চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে আটককৃত চোরকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি নতুন বাজারে আল মামুন স্টোর নামের মালিক হাসিম উদ্দিন প্রতিদিনের মত বুধবার রাতে দোকানে বেচা-কেনা শেষে রাত ১০য় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ফজরের নামাজ পড়ে দোকান মালিক হাসিম উদ্দিন তার দোকানে গিয়ে দেখতে পায় দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। পরে দোকান মালিক হাসিম উদ্দিন ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ চোরকে আটক করে। জানা যায়, আটককৃত চোর উপজেলার তারাটি গ্রামের নুরুল হক স্বপনের ছেলে মেহেদী হাসান মনি (২২)। চোরের তথ্য অনুযায়ী পুলিশ একই গ্রামের জুয়েল মিয়ার বাড়ি পাশে জঙ্গল থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করে। পরে পুলিশ চোরকে ওই মামলায় শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, চুরির খবর পেয়ে অভিযান চালিয়ে মালামালসহ একজনকে চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোরকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই সাথে আদালতে চোরের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত