ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কবরঘাটা চতুরঙ্গ যুব উন্নয়ন সমবায় সংঘ কমিটি ঘোষণা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৫১

এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে এবং এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য যুবকদেরকে সংঘবদ্ধ করে গঠন করা হয় কবরঘাটা চতুরঙ্গ যুব উন্নয়ন সমবায় সংঘ। কোন যুবক যাতে নেশাগ্রস্ত না হয়, খারাপ পথে পরিচালিত না হয় এবং একে অন্যের বিপদে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় এমন এক দল সচেতন যুবক মিলে এই সংগঠনটি করা হয়।

শুরু থেকে আজ অবধী এই ক্লাব থেকে সমাজের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়িয়েছে। যা এলাকার জনসাধারনের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন পর কবরঘাটা চতুরঙ্গ যুব উন্নয়ন সমবায় সংঘ প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি মো. কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ সভাপতি মো. আবু হানিফ, কোষাধক্ষ্য মো. রুকন মিয়া ও মো. দোলাল মিয়াসহ সিনিয়র সদস্যসহ সাধারণ সদস্য বৃন্দ। 

ক্লাবের উন্নয়নের লক্ষ্যে এবং সচ্চতার ও জবাবদিহিতা বজায় রাখার জন্য প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশের প্রতিকুল পরিবেশের কারনে সংঘের কার্যকলাপ নিয়মিত রাখা সম্ভব হয়নি। যার ফলে দীর্ঘদিন ক্লাবের কার্যক্রম প্রায় বন্ধু ছিলো। দেশের পরিবেশ স্বাভাবিক হওয়ায় পুণরায় ক্লাবের কার্যকারিতা স্বাভাবিক করতে এবং ক্লাবের উন্নয়নের লক্ষ্যে করনীয় ঠিক করতে একাধীকবার জরুরী সভা অনুষ্ঠিত হয়। অর্ধশত সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার প্রস্তাব আসে শুক্রবার ক্লাব প্রাঙ্গণে সকল সদস্যদের উপস্থিতিতে কার্যকরি পরিষদের সভায় সিনিয়র সদস্যদের মতামতের উপর ভিত্তি করে এবং সাধারণ সদস্যদের সম্মতিতে সিনিয়র সদস্য মো. বাবুল আহম্মেদ এর সভাপতিত্বে সবশেষ সভায় আগামী এক বছরের জন্য নতুন সভাপতি মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মো. করিম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. কামরুল হাসানকে নির্বাচিত করা হয়।

T.A.S / T.A.S

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা