উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘তুফান’
গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তি শুরু হয়। এবার দেশটিতে যাচ্ছে শাকিব খানের ‘তুফান’। তবে বাংলা ভাষায় নয়, পাকিস্তানে তুফান দেখা যাবে উর্দুতে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। ইতিমধ্যে উর্দুতে ডাবিং হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা রায়হান রাফী।
এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় তুফান। সেই ধারাবাহিকতায় ১ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘তুফান’।
রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’
দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে। গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ