ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ছাত্রদলের যে কোনো বিশৃঙ্খলা প্রতিহত করবে গাজীপুর মহানগর ছাত্রলীগ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৯-৮-২০২১ রাত ৯:৫

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ‍আগস্ট) দুপুরে টঙ্গীর বড় দেওয়া জামান মেমোরিয়াল একাডেমি মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

টঙ্গী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ খানের সভাপতিত্ব ও সদস্য সচিব মোস্তফা কামাল হিমুর পরিচালনায় আলোচনা সভায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, এই শোকের মাসে ছাত্রদল বিভিন্ন ওয়ার্ড, থানায় কমিটি গঠন করে আনন্দ-উল্লাস করার অপতৎপরতা চালাচ্ছে। গাজীপুর মহানগর ছাত্রলীগ এর দাঁতভাঙা জবাব বেবে। বঙ্গবন্ধু ও স্বাধীনতা দুটি সমর্থক শব্দ। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে এ দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। তাই বঙ্গবন্ধুকে অস্বীকার করে এ দেশে রাজনীতি করার অধিকার কারো নেই। সর্বোপরি মেট্রোরেল যুগে প্রবেশ করার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান আলী, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো. মজিবুর রহমান খান, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএম হেলাল উদ্দিন, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. জালাল মাহমুদ প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন