চন্দনাইশে সবুজ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সেবামূলক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের উদ্যোগে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, মাস্টার মনিরুল ইসলাম চৌধুরী, আব্দুর রহমান, আনু সওদাগর, জসিমউদ্দিন সওদাগর প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ছৈয়দাবাদ সবুজ সংঘ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু ও মাটির গুণে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের জন্য সংখ্যাধিক্যে সীমাবদ্ধ ছিল না, প্রজাতির বৈচিত্র্যেও সমৃদ্ধ ছিল। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়াতনের শতকরা ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা একান্ত প্রয়োজন বলে বিশেষজ্ঞগণ মনে করেন। কিন্তু বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমাণ মাত্র ৭.৭ ভাগ এবং ভূমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল। তাই বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি