ঝিনাইদহে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে ইসরাফিল (২৫) নামে এক কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মুছা নামে এক ব্যক্তি ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর গ্রামের একটি জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত ইসরাফিল বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। শনিবার (১৯ অক্টোবর) বিকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার ওবাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুফাতো ভাই মুছা তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের প্রতিবেশী দাউদ হোসেন জানান, রাস্তা নিয়ে তার ফুফাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এ কারণে হত্যাকণ্ড ঘটতে পারে।
নিহতের স্ত্রী চম্পা খাতুন জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে আব্দুল হামিদ, মুছা, কামাল ও আল আমিন জড়িত বলেও চম্পা খাতুন অভিযোগ করেন।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে আঘাতের সাধারণ চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হতে পারে- এমন প্রশ্ন ওঠায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্ত করতে ঝিনাইদহে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান