বগুড়ার স্পেশাল পিপি সুজন কারাগারে
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২-এর স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিন চাইলে আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত জিল্লুর সরদার হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় তিনি ইতিপূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। রবিবার হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার গোরদহ এলাকার জিল্লুর সরদার। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ অনেকের নামে গত ২৫ আগস্ট বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত জিল্লুরের স্ত্রী খাদিজা খাতুন।
T.A.S / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর