ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী ফুলবানু গ্রেফতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৪:৬

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি এবং এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফুলবানুকে (৫০) আটক করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কাপ্তাই থানা সূত্র জানায়, থানার ওসি মো. মাসুদের নির্দেশে মনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি আটকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনির বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি ও আলোচিত মাদক কারবারি দারু মিয়া মেয় ফুলবানুকে (৫০) আটক করা হয়। এ ঘটনায় কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক ফুলবানুকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ফুলবানু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও পাচারকাজে জড়িত বলে কাপ্তাই থানা পুলিশ সূত্র জানিয়েছে। তার নামে মাদক আইনে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।

T.A.S / জামান

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু