ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৬:১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন, বাউন্ডারি ওয়াল, গাছ ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক রকিব উদ্দিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফেল করলে সাবজেক্টপ্রতি ১০০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করেছেন। অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল সঠিকভাবে ব্যবহার করেনি তিনি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রশাসনের তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম রবিবার (২০ অক্টোবর) সৈয়দপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই করার কাজ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের দুর্নীতির কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দাবি করছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

রকিব উদ্দিন অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, আমি বিদ্যালয়ের স্বার্থে সৎভাবে কাজ করে আসছি। যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন।

এ ঘটনায় এলাকাবাসী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই উদ্বিগ্ন। তারা আশা করছেন, সঠিক তদন্তের মাধ্যমে বিদ্যালয়ে স্বচ্ছতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক