শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুরের শ্রীপুরে মাওনা সিটি হাসপাতালের সুনাম বিনষ্ট, মিথ্যা অপপ্রচার, হয়রানি ও মানহানিকর কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক। রবিবার (২০ অক্টোবর) দুপুরে সিটি হাসপাতালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মাওনা সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর হাসপাতাল মালিক সমিতির সভাপতি হওয়ার পর একটি কুচক্রী মহল হাসপাতাল মালিক সমিতির ভাইটাল পোস্টে আসতে না পেরে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে লাইফ কেয়ার হাসপাতালের মালিক মহিউদ্দিন এবং নুরুল আমিনসহ কয়েকজন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
T.A.S / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা