ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সমাজে আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ১১:৫০

পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আইন শৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন পটুয়াখালী  সদর থানার নবাগত অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইমতিয়াজ আহমেদ।

গতকাল রবিবার রাত ৮ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডেইলি স্টারের প্রতিনিধি সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়ের উপস্থাপনায় মতবিনিময় সভায় পটুয়াখালী সদর উপজেলার বর্তমান আইন শৃংঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশের ভূমিকা আরো বেগবান করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, সাবেক  সভাপতি দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি বিটিভি'র প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব'র প্রতিনিধি জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক সমকাল ও আরটিভি'র প্রতিনিধি মুফতী সালাউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক একুশে টেলিভিশনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শংকর লাল দাস, দৈনিক জনকন্ঠ ও ইন্ডিফেডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি চিন্ময় বণিক, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাবের এ্যাক্টিভ সদস্য দৈনিক আমাদের অর্থনীতি'র প্রতিনিধি আফরিন জাহান নিনা, নিউজ টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, মাই টিভি'র প্রতিনিধি মশিউর রহমান বাবলু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আতিকুল আলম সোহেল, এখন টেলিভিশনের প্রতিনিধি সৈয়দ কবির হোসেন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মিজানুর রহমান (এনামুল),

দেশ টেলিভিশন ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সাঈদ ইব্রাহিম, নাগরিক টিভি ও দৈনিক পটুয়াখালীর বার্তাসম্পাদক মো. শফিকুল ইসলাম সুমন, News24 এর প্রতিনিধি শিকদার জোবায়ের আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার  শিকদার জাবের আহমেদ, সোনালী খবরের প্রতিনিধি মো. কামরুজ্জামান হেলাল, দৈনিক গণজাগরন প্রতিনিধি অপূর্ব সরকার, সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন সুজন দাম, দৈনিক আজকের বসুন্দরা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, সংবাদপত্র ও সাংবাদিকরা সমাজের দর্পন এবং মর্যাদার। সমাজ উন্নয়নে ও আইনশৃংঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপুর্ন। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে  সংবাদ আদান প্রদানে সমন্বয় আবশ্যক। সংবাদ প্রকাশে যে কোন ঘটনার তথ্য- উপাথ্য চাওয়ামাত্র পুলিশ কর্তৃক সাংবাদিকদেরকে দ্রুত সরবরাহ করার কথা বললেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। এ ব্যাপারে সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি