চন্দনাইশে সাংবাদিক রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে সাংবাদিক ঐক্য ফোরাম ও দোহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক প্রয়াত এম রাজ্জাক রাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন।
চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক খালেদ রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ নুরুল আলম,প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী,চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃনুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ওমর ফারুক,তথ্য ও গবেষণা সম্পাদক হেলালউদ্দিন নীরব প্রমুখ। এসময় অতিথিরা বলেন,চন্দনাইশের সব চেয়ে প্রবীন সাংবাদিক ছিলেন এম এ রাজ্জাক রাজ। তিনি ছিলেন একজন আপসহীন ব্যক্তি ও সাংবাদিক। অনেকে সাংবাদিককে তিনি হাতে কলমে সাংবাদিকতা শিখিয়েছন। আমাদের দায়িত্ব হবে তাকে নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে তুলে আনা।
তিনি সাংবাদিকতা,সামাজিকতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাকে মনে রাখলে তার উপকার নেই,বরণ আমরাই উপকৃত হবো। তিনি নিজের স্বার্থ না দেখে সামগ্রিকভাবে ভালো কাজকে প্রাধান্য দিতেন। সাংবাদিকদের দুর্দিনের বন্ধু ছিলেন তিনি। পরে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উক্ত স্মরণ সভা শেষ হয়।
T.A.S / T.A.S
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান