ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী আওয়ামী সা. সম্পাদক আব্দুল গফুরসহ গ্রেফতার -৩


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:০

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী ও এসআই ইমাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পৌরসভা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর (৫৮)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুল গফুর কালীপুর ইউপির পালেগ্রাম ৪ নং ওয়ার্ড এলাকার মৃত মনির আহমদের পুত্র।

গ্রেফতারকৃত অপর দুই আসামীরা হলেন, সরল ইউপির পাইরাং ৮ নং ওয়ার্ড এলাকার আব্দুর রশিদের পুত্র ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেন (৩৮), অপরজন উপজেলার সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবউল্লাহ চৌধুরীর ছেলে  স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ উল্লাহ চৌধুরী (৫০)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ। গ্রেফতারকৃত আব্দুল গফুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির