গাবতলীতে চাচাতো ভাইয়ের হাতে কিশোর খুন
বগুড়ার গাবতলীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে মোবাস্বীর হোসেন (১২) নামের এক কিশোর খুন হয়েছে। স্থানীয় লোকজন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত মোবাশ্বিরের চাচাতো ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়) গাবতলী উপজেলার নারুয়ামালা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
জানা যায়, কিশোর মোবাস্বীর স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক নাবিল হোসেন (১৮) একই গ্রামের সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন চাচাতো ভাই মোবাস্বীর তার চাচাতো ভাই নাবিলের মোবাইল ফোনে গেম খেলছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল একটি ধারালো বার্মিজ চাকু দিয়ে মোবাস্বীরকে জবাই করে হত্যা করে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হত্যাকারী নাবিলকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, জেঠাত ভাই নাবিল, তার চাচাতো ছোট ভাই মোবাস্বীরকে জবাই করে হত্যা করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
T.A.S / T.A.S
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর