রাজশাহীতে ৯ম আয়ুর্বেদ দিবস উদযাপিত
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ‘Innovatoin for global Health অর্থাৎ বিশ্ব স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’ স্লোগানে ৯ম আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি গ্রুপ অব হেলথ সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শিবব্রত রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনিন, উইমেন ইন্টারপ্রিনিয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, নিক্বণ নৃত্য শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্না, ইয়োগা হলের ব্যবস্থাপনা পরিচালক আফসানা বেগম, মডার্ণ হারবালের স্বত্বাধিকারী রাখি বেগম, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর আরিফুল হক জ্যাকি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ ও ঔষধী গাছপালার বিভিন্ন অংশের নির্যাস থেকে আয়ুর্বেদ শিল্পের ওষুধ ও প্রসাধনসামগ্রী তৈরি হয়। এ কারণে এগুলো সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে আয়ুর্বেদ ওষুধ ও প্রসাধনী হিসেবে ব্যাপক সমাদৃত ও কার্যকর ভূমিকা রেখে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে ভারত সরকার এটিকে বিশ্বব্যাপী উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে পরিচিতির জন্য কাজ করে যাচ্ছে।
T.A.S / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ