ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তরায় সেনাবাহিনীর সহযোগিতায় রাজউকের উচ্ছেদ অভিযান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:১

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল এলাকা ও উত্তরা সেন্টার সংলগ্ন বউবাজার এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক প্লট ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশের সার্বক্ষণিক সহযোগিতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক অভিযানটি পরিচালনা করে।

জানা গেছে, অভিযানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সেনাবাহিনীর দায়িত্বে থাকা লে. কর্নেল তাহসিন বলেন, এই জায়গাটিতে সন্ধ্যাকালীন সময় বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হতো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে- এই জায়গাটিকে ছিনতাইকারীদের হটস্পট হিসেবেও বলা হয়।

এ বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ রাহাৎ খান বলেন, এই এলাকায় অবৈধ স্থাপনা করে পরিচালিত হত বিভিন্ন রকম মাদক কারবার। পূর্বে ব্যবসায়ীদের অনেকবার নোটিশ দিয়ে সতর্ক করা হয়। এই উচ্ছেদের মধ্য দিয়ে আমরা আশা করি ছিনতাই ও চাঁদাবাজি বউবাজার এলাকার জন্য বন্ধ হবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ শিকদার বলেন, এটি আমাদের একটি নিয়মিত কার্যক্রম। পুরো উত্তরাতেই আমরা অভিযান পরিচালনা করব। অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে আমরা সব উচ্ছেদ করার চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থাকেন এবং সহযোগিতা করেন।

প্রসঙ্গত, বউবাজার এলাকাটিতে ১১২টি খাবার ও চায়ের দোকান ছিল এবং রাস্তার দুপাশে ১৪৩টি বিভিন্ন ধরনের দোকান ছিল। বিকাল হলেই এই এলাকায় তরুণ-তরুণী ও সাধারণ মানুষের ভিড় হতো। যার অন্তরালে নিয়মিতই জুয়া-ছিনতাই ও নেশাগ্রস্থ লোকদের আনাগোনা  হতো। অবৈধ স্থাপনা হওয়ার পরও প্রতি দোকান থেকে নিয়মিত চাঁদাবাজরা চাঁদা আদায় করতো।

T.A.S / T.A.S

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার