কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের অপসারন দাবিতে শিক্ষার্থীদের মানব বন্ধন
কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিনের পদত্যাগ ও বদলির দাবিতে কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আওয়ামী রাজনীতির লেজুরবৃত্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধীতাকারী হিসেবে চিহ্নিত মোসলেম উদ্দিনকে কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারন করতে হবে শিক্ষার্থীদের এমন দাবিকে তুলে ধরে আন্দোলনকারী এই মানব বন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সদ্য যোগদান করা অধ্যক্ষ মোসলেম উদ্দিন কলেজে আসার পর থেকেই কলেজের শিক্ষা মনোরম পরিবেশ সম্পূর্নরূপে ভেঙ্গে পড়েছে। সেকারনে কলেজের সুনাম মর্যাদা অক্ষুন্ন রাখতে চাইলে তার মতো এমন অযোগ্য প্রতিষ্ঠান প্রধানকে কলেজ থেকে উৎখাত করে একজন প্রজ্ঞাবান দায়িত্বশীল অভিভাবক পরায়ন শিক্ষককে প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসের এই আন্দোলনের আগুন বাইরেও ছড়িয়ে পড়বে বলে আলটিমেটাম বেধে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও জানান যে, কলেজের গণতান্ত্রিক ও শান্তিপূর্ন পরিবেশকে নস্যাৎ করার পাশাপাশি ছাত্রদের বৈষম্যমূলক আচরণের মুখে ঠেলে দিয়েছেন, যা শিক্ষার মান ও ছাত্র-ছাত্রীদের মধ্যে সমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে ব্যবহ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা একজন স্বচ্ছ ও নিরপেক্ষ শিক্ষকের অধীনে অধ্যায়ন করতে চাই। মোসলেম উদ্দিনের মত একজন অবক্ষয়িত ব্যক্তির কারনে আমাদের মানসম্মত শিক্ষার পরিবেশ আজ বিপন্নের মুখে। সেই কারনে অবিলম্বে তাকে কলেজ থেকে অপসারণসহ পদত্যাগ দাবি করছে শিক্ষর্থীরা’।
তবে এবিষয়ে মন্তব্য জানতে কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজের সদ্যযোগ দানকারী অধ্যক্ষ মোসলেম উদ্দিনের মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন এমন এসএমএসে খুদে বার্তা প্রেরণ করেও তার কোন সাড়া পাওয়া যায়নি।
T.A.S / T.A.S
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের