ছাত্র আন্দোলনে নিহতদের বিচারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ও আহতদের বিচারের দাবিসহ ৫ দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী ছাত্র-জনতা। আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড, শনির আখড়া এবং যাত্রাবাড়ী থেকে রাজধানীর কদমতলী পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্দনের দাবিগুলো হলো- জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা নিশ্চিতকরণ। যে কোনোভাবে রাজধানীর অসহনীয় যানজট নিরসন করা, সব জায়গা থেকে অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধ করা এবং বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করা।
ছাত্র-জনতার পক্ষে ইসলামী আন্দোলনের নেতা সাবেক ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম খলিল বলেন, অনতিবিলম্বে ছাত্র-জনতার পাঁচ দফা দাবি মানতে হবে। তা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী ছাত্র-জনতাসহ সব শ্রেণির সাধারণ মানুষ। এই ৫ দফা দাবি শুধু আমাদের দাবি না, এ দাবি হচ্ছে- সারা বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি।
এ সময় মানববন্দনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ, গ্রিন ইউনিভার্সিটি, ডা. মালেকা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী কলেজের ছাত্র এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। এছাড়া স্বৈরাচার পতন আন্দোলনে ভূমিকা রাখা জনপ্রতিনিধিসহ নতুন বাংলাদেশ গড়ার বিপ্লবী যোদ্ধা তরুণরা।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied