দুর্গাপুরে এক চোখ নিয়ে বাছুরের জন্ম
মাথার ওপর কপালে একটি চোখ। নাক নেই, মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। অবাক করার মতো বিষয় হলেও এমনি এক গরুর বাছুর জন্ম নিয়েছে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাছুরটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভীর জমাচ্ছেন সেখানে। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পশ্চিম রগজোর গ্রামের কৃষক আবু হানিফের বাড়িতে এ বাছুরটির জন্ম হয়।
এ নিয়ে আজ সোমবার বিকেলে কৃষক আবু হানিফের বাড়িতে গিয়ে দেখা যায়, মাটিতে শুয়ে আছে একটি গরুর বাছুর। ওই বাছুরটির চার পা লেজসহ সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরে শুধু কপালে একটি চোখ। কোন নাক নেই। মুখ দিয়েই নিচ্ছে শ্বাস-প্রশ্বাস। বাছুরটি মালিক কৃষক হানিফ মিয়া, বাছুরটির মা গাভি থেকে বোতলের মাধ্যমে দুধ সংগ্রহ করে বাছুরটিকে খাওয়াচ্ছেন।
কৃষক আবু হানিফ বলেন, গতকাল রবিবার বিকেলে গাভীটির প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই স্বাভাবিক ভাবেই এ বাছুরটি জন্ম দেয়। সবকিছু স্বাভাবিক থাকলেও মাথার ওপরের অংশে কপালে একটি মাত্র চোখ এবং কোন নাক নেই। মুখ দিয়েই নিশ্বাস নিচ্ছে। এই দৃশ্য দেখে আমি সহ আমার পরিবারের লোকজন হতভম্ব হয়ে পড়ি। এখন পর্যন্ত বেঁচে আছে। আমরা ফিটারের মাধ্যমে বাছুরটিকে দুধ ও পানি খাওয়াচ্ছি। এর আগে এ গাভীটি তিনবার বাছুর জন্ম দিয়েছে। চতুর্থবারে এ রকম ঘটনা ঘটলো।
বাছুর দেখতে আসা স্থানীয় যুবক শামীম বলেন, আমি বিষয়টি জানতে পেরে এখানে এসে দেখলাম ঘটনা সত্য। বাছুরটি দেখে অবাক হয়েছি মাথার ওপর কপালে একটি মাত্র চোখ ও নাক নেই। এ রকম বাছুর আমার জীবনে কখনো দেখেনি।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ছিদ্দিক উর রহমান বলেন, বাছুরটিকে আমরা জন্ম প্রতিবন্ধী হিসেবে সনাক্ত করেছি। প্রজনন করার কারনে অনেক সময় এরকম হয়ে থাকে। আমরা তাদের পরামর্শ দিয়েছি ফিটারের মাধ্যমে বাছুরটিকে দুধ ও পানি খাওয়ানোর জন্য। তবে বাছুরটির বাঁচার সম্ভাবনা খুব কম।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন