ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১১:৩৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্র বানা এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর শিশু সামিয়ার (২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর ) বিকাল ৪টার দিকে বানা ইউনিয়নের চায়না মিলসংলগ্ন মধুমতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশু সামিয়া পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওসেদপুর গ্রামে মো. মাজেদুল মোল্লার মেয়ে।

শিশুটির বাবা মাজেদুল বলেন, আমার মেয়ে নানির (সায়েরা বেগম) সাথে গোসল করতে নদীতে যায়। গোসল করার পর সামিয়াকে পাড়ে বসিয়ে রেখে কাপড় পাল্টাতে যান তার নানি। তিনি কাপড় পাল্টে ফিরে আসার মধ্যে পানিতে পড়ে নিখোঁজ হয় সামিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশকে অবগত করা হয়। রবিবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উদ্ধারকাজ চালালেও খুঁজে পাওয়া যায়নি। থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেয়ের লাশ শনাক্ত করি।

থানা এসআই বিশ্বজিত কির্ত্তনীয়া বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গ্রামপুলিশসহ ছোট শিশুর লাশ উদ্ধার করি। পরে লাশের পরিচয় পাওয়া যায়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, স্থানীয় লোক মোবাইলে সংবাদ দিলে পুলিশ ফোর্স পাঠিয়ে উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

T.A.S / জামান

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা