ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হাসান মাহমুদের টানা দুই বলে দুই উইকেট, লড়াইয়ে ফিরছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১২:২১

মিরপুরে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে প্রোটিয়াদের কাছে ধরাশায়ী হতে থাকলেও হাসানের সৌজন্যে দুর্দান্তভাবে মাঠে ফিরেছে বাংলাদেশ। হাসান মাহমুদের টানা দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছে টাইগাররা। প্রথমে ষষ্ট ১১৯ রানের বড় জুটি ভেঙে স্লিপে সাদমান ইসলামের হাতে ওয়িয়ান মুল্ডারের ক্যাচ করান হাসান। এরপর পরের বলেই কেশব মহারাজকে ফেরান এই পেসার।

এদিকে মঙ্গলবার (২২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকা দিনের শুরুতেই ভালোভাবে এগিয়ে যায়। হাসানের আগ্রাসী বোলিংয়ের আগে তারা ৬ উইকেটে ২২৭ রান তুলেছিল। বিশেষ করে মুল্ডারের ইনিংসটি ছিল চোখ ধাঁধানো। বল হাতে টাইগারদের খাঁবি খাওয়ানোর পর ব্যাট হাতে তিনি টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। যা বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের কারণে আরও বড় হয়েছিল। শর্ট লেগে মুমিনুল হক একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন, যখন মুল্ডারের সংগ্রহ ছিল ৪৭ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি শেষ পর্যন্ত ৫০ রান পূর্ণ করেন।

মুল্ডার ও ভেরেইনার জুটি বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি হিসেবে রেকর্ড গড়ে। তাদের এই জুটি প্রোটিয়াদের শক্ত অবস্থানে নিয়ে যায়। এর আগে মুল্ডার ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজের সঙ্গে ৮০ রানের একটি জুটি গড়েছিলেন।

বাংলাদেশের প্রথম ইনিংসের ১০৬ রানের জবাবে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ এখন ২৩৯/৮। যেখানে তাদের লিড দাঁড়িয়েছে ১৩৩ রানের।

মিরপুরের উইকেটের গতকালের মতোই স্পিনারদের সহায়তা রয়েছে, তবে সকালের সেশনে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন বলে ধারণা করছেন পিচ রিপোর্টে শন পোলক। দ্বিতীয় দিনে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দৃঢ়তা দেখালেও হাসান মাহমুদের আক্রমণাত্মক বোলিংয়ের কারণে প্রোটিয়ারা কিছুটা চাপে পড়ে।

এখন বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ হলো দ্রুত প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাটিং ইনিংসে আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানো।

T.A.S / T.A.S

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে