ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:৩৩

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা, জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনীত ৭ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ইনার হুইলসহ উদ্যোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার প্রেসিডেন্ট বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো. এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো. আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল।

অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, মুহা. ফখরুদ্দীন ইমন, মো. শাহীন আলম, মো. খোরশেদ আলম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফসহ সুবিধাভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’