মুম্বাইতে শাকিব খান
দেশীয় সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এই তিন সিনেমার পর তুমুল আলোচনায় তিনি। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে তুঙ্গে চলে যান শাকিব। আসছে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে তার অভিনীত ‘দরদ’ সিনেমা।
এদিকে মঙ্গলবার (২২ অক্টোবর) এক মাসের জন্য মুম্বাইতে পাড়ি জমিয়েছেন শাকিব। এদিন দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে মুম্বাই গেছেন তিনি।
মুম্বাইতে টানা একমাস ‘বরবাদ’ সিনেমার শুটিং করবেন শাকিব। সব কিছু ঠিক থাকলে ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এই সিনেমায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল নায়কের বিপরীতে রয়েছেন। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকার রসায়ন দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিল। ‘বরবাদ’ শুটিংয়েও অংশ নিচ্ছেন ইধিকা।
কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ছিলেন ইধিকা পাল। সেখান থেকে শাকিব খানের নায়িকা হিসেবে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজের সুযোগ পান। আর প্রথম সিনেমাতেই বাজিমাত। কলকাতার ইন্ডাস্ট্রিতে অবশ্য কাজের সুযোগ সেভাবে পাননি ইধিকা। তবে বাংলাদেশের সিনেমায় ফের সুযোগ মিলল তার।
এটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তিনি নাটক নির্মাণ করে সাফল্য পেয়েছেন। এখন দেখার বিষয় বিগ বাজেটের সিনেমাটি দিয়ে কেমন সাড়া ফেলেন পরিচালক।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ