মাদারীপুরে অধিগ্রহণ ছাড়াই জমি দখলের অভিযোগ
মাদারীপুরে ৫ শতাংশ ভূমি অধিগ্রহণ না করে অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৫৯ সালে সদর উপজেলার ১২৩নং কুকরাইল মৌজার বিআরএস ৪৯১নং খতিয়ানের ৫৮০নং দাগের ৫ শতাংশ জমি পৈতৃক সূত্রে ক্রয় করেন স্থানীয় সোনামদ্দিন চৌকিদারের ছেলে ছোহরাব চৌকদার, যার দলিল নং ৪৭৯৯, আর এস খতিয়ান নং ৫৩৩/৬, এসএ খতিয়ান নং ৪১০ (সাবেক ৪০১)। ওই জমি অধিগ্রহণের জন্য জজকোর্টে শ্রেণি পরিবর্তন করে সরকারের নামে রেকর্ডভুক্ত করে গণপূর্ত বিভাগ। এছাড়াও পরিমাপ না করেই দেয়াল নির্মাণ করে। পরবর্তীতে ২০২২ সালে ডিসি অফিসের এসএ শাখা ২০২৩ সালের ১১ এপ্রিল তারিখের স্মারক উল্লেখ করে গণপূর্ত বিভাগকে প্রতিবেদন দাখিল করলে আজও কোনো উত্তর পাওয়া যায়নি। বিগত ২ বছর একাধিকবার ডিসি অফিসে যোগাযোগ করে গণপূর্ত বিভাগের কোনো সাহায্য না পেয়ে ২০০৪-০৫ সালে মিস কেস এবং এলএ কেস করে অব্যবহৃত অধিগ্রহণকৃত সম্পত্তি পুনরায় গ্রহণক্রমে সরকারের খাতে আনয়নের বিজ্ঞপ্তি দেয়া হলেও তার জমির দাগ মেলেনি। এছাড়া আদালত কোনো পদক্ষেপ ও প্রতিবেদন না দেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী ছোহরাব চৌকদার বলেন, জমিটির আরএস ও এসএ বাবার নামে, বিআরএস আমার নামে। ২০০৬ সাল পর্যন্ত আমি খাজনা দিয়েছি। আজ ১৫ বছর যাবত আমার খাজনা নেয় না। খাজনার জন্য অনেক হয়রানি করেছে। সরকারের কাছে আমার জোর দাবি, হয় আমার জমি চাই, নয় টাকা চাই।
স্থানীয় আব্দুর রহমান বাহাদুর জানান, সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অফিস জমি অধিগ্রহণ করবে না, এটা হতে পারে না। আমরা চাই জমিটি অধিগ্রহণ করে নেয়া হোক।
মাদারীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. দেলোয়ার মাহফুজ সোহাগ জানান, এ ধরনের তথ্য ডিসি অফিস জেলা জজকে দিয়েছিল। আমরা একটি অনুলিপি পেয়েছি। সার্ভেয়ার ডেকে উনি উনার জায়গা বের করুক। তাহলে তো আমরা বুঝতে পারব এই জায়গা সড়কের না, ওনার। ওনার জমি মার্ক করলেই সব সমাধান হয়ে যাবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইমলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
T.A.S / জামান
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু