ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনের এক বছরপূর্তি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৪৫

‘আগে নিজে রক্তের গ্রুপ জানব, আর্তমানবতায় স্বেচ্ছায় রক্তদান করব‘, রক্তের বন্ধনে দেবীনগর ‘মানবতার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ৩০ আগস্ট দেবীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে নতুন পথের যাত্রা শুরু করে দেবীনগর সমাজ উন্নয়ন সংস্থার অঙ্গসংগঠন ‘রক্তের বন্ধনে দেবীনগর’ নামক স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন। আজ সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

সংগঠনটির সক্রিয় সদস্য মুখলেসুর রহমান হাসবর জানান, শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত এক বছরে সংগঠনটির হাত ধরে ১৩৪ জন মুমূর্ষু রোগীকে রক্তদান করতে সক্ষম হয়েছে। সংগঠনটির রক্তদানে প্রথম ছেলে ডোনার দেবীনগর ই‍উপির করিম ডোবা গ্রামের মো. আনোয়ার হোসেন, প্রথম মেয়ে ডোনার মীরটুলি গ্রামের উম্মে আয়েশা জেবাসহ ১৩৪ ডোনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ দীর্ঘায়ু কামনা করেন। গত এক বছরে সংগঠনটির ব্যানারে সর্বোচ্চ চারবারের রক্তদাতা আব্দুল হাকিমের ভূয়সী প্রংশসা করেন সংগঠনের সদস্যরা।

দেবীনগর ইউনিয়ন পরিষদ, ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘনটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বাসটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীনগর উচ্চ বিদ্যালয়, চরদেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীনগর দাখিল মাদ্রাসাসহ গত এক বছরে, ভিন্ন ভিন্ন ৮টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৩ হাজার ব্যক্তির ব্ল্যাড গ্রুপিং নির্ণয় করে দিতে সক্ষম হয়েছে। কতিপয় উদ্যোগী তরুণের হাতে জন্ম নেয়া সংগঠনটি মূলত দেবীনগর ইউনিয়নকে কেন্দ্র করে রক্তদানসহ নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনটির এই বছরপূর্তিতে দেবীনগরের অসংখ্য কৃতী সন্তান শুভেচ্ছা জানিয়েছেন সে‍ই সব ব্ল্যাড ডোনারকে, যারা কি-না কোনোকিছুর প্রত্যাশায় যে দেশে পানি কিনে খেতে হয় সে দেশে স্বেচ্ছায় রক্তদান করেছে। পাশাপাশি সুধী সমাজ সংগঠনটির সার্বিক মঙ্গল কামনা করেন।

এমএসএম / জামান

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ