চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত, আহত ১
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা (৩০) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত এবং অপর দুর্ঘটনায় শরীফ নামে এক কাভার্ডভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসী হোটেল ও গাংরা রাস্তার মাথায় দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ট-১১-৬১৬২) নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন। অপর ঘটনায় মহাসড়কের আলকরা ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় ভোরবেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬১৪৩)-কে অপর একটি কাভার্ডভ্যান (চট্ট মেট্রো-ঢ-১১-৫৩৪১) ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরিফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা