সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ গ্রেফতার ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবের অভিযানে জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করেছেন র্যাব-১২-এর সদস্যরা। মঙ্গলবার (১ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে র্যাব-১২-এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানার নেতৃত্বে স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হবনগাতী দরবেশপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই হাজার জাল টাকাসহ চারজনকে গ্রেফতার করে। এ সময় তাহাদের নিকট থেকে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আছের উদ্দিন শেখ ছেলে হাটিকুমরুল ইউনিয়নের ইউপি সদস্য মোহাব্বত হোসেন শামীম (৩৮), খাসচর জামালপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), অলিপুর (দরবেশপাড়া) গ্রামের মৃত বরাত আলী প্রামানিকের ছেলে সুলতান প্রমামনিক (৪০) এবং অলিপুর (দরবেশপাড়া) গ্রামের মৃতসুজাত প্রমাণিকের ছেলে আলী আকবর (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বিভিন্ন এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে লেনদেন করে আসছিল। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক)/২৫(ঘ) ধারায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ প্রেফকারকৃতদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
Link Copied