ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেজিএফ থ্রি নিয়ে যশের সুখবর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১২:৪৮

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’ ফ্র্যাঞ্চাইজি ৩য় কিস্তি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। কেজিএফ এর আগের দুই পর্বেই দর্শক মাতিয়েছেন ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। এবার তিনি ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্র নিয়ে ফেরার সুখবর দিলেন ভক্তদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’ নিয়ে কথা বলেছেন অভিনেতা যশ। 

সাক্ষাৎকারের সময় যশ বলেন, ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে হামেশাই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে... এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

এসময় তিনি ‘কেজিএফ থ্রি’ সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা কেজিএফ ৩ এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে।

এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর পরিচালক প্রশান্ত নীল আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার ২ আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চায়েজিতে যশকে দেখা গিয়েছে কি ভাইয়ের চরিত্রে।

কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি। 

দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। এখন দেখার কবে অফিসিয়ালি কেজিএফের ঘোষণা করেন তারা।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...