ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও শহীদ ওসমানের নামফলক ছেঁড়ার প্রতিবাদে বিক্ষোভ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১:৪৬

লক্ষ্মীপুরের রায়পুরে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি ও শহীদ ওসমান গনির নামফলক ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন বৈবৈষম্যবিরোধী ছাত্ররা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে রায়পুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষ শহীদ ওসমান চত্বরে এ প্রতিবাদ সভা করে ছাত্রসমাজ।

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের গুলির আঘাতে শহীদ হন রায়পুরের ওসমান গনি। তার নামানুসারে রায়পুর শহরের থানা চত্বরের নামকরণ করা হয় শহীদ ওসমান চত্বর এবং তার নামের একটি ব্যানার লাগিয়ে দেয়া হয় চত্বরে। কিন্তু ব্যানারটি ব্যানার কে বা কারা গত দুদিন আগে ছিঁড়ে ফেলেছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ করেন ছাত্ররা।

এ সময় বক্তব্যে ছাত্র প্রতিনিধি আব্দুল মোতালেব বলেন, শহীদের নামফলক ছিঁড়ে ফেলা মানে জুলাই আন্দোলনের সকল শহীদকে অপমান করা। প্রশাসনের নাকের ডগা থেকে এ ধরনের দুঃসাহস যারা দেখাল, আমরা তাদের ক্ষমা করব না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং একটি স্থায়ী নামফলক নির্মানের দাবি জানাই।

ছাত্ররা আরো বলেন, খুনিদের দোসররা এখনো তাদের ঘৃণ্য কার্যক্রম পরিচালনা করছে। আমরা তাদের সাবধান করে দিতে চাই। এ দেশের ছাত্রসমাজ তাদের ক্ষমা করবে না। এ সময় রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেন ছাত্ররা।

T.A.S / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার