ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝিনাইদহের ধানক্ষেতে পচন রোগ, দ্রুত ব্যবস্থা না নিলে ফলন কম হওয়ার আশংকা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:২২

ঝিনাইদহের ধানক্ষেতে পচন রোগ দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ফলন কম হওয়ার আশংকা করছেন কৃষকরা। কয়েক দিনের টানা বৃষ্টি আর বৃষ্টির পর ভ্যাপসা গরমের কারণে ঝিনাইদহের ছয়টি উপজেলার ধানক্ষেতে খোল পচা রোগ দেখা দিয়েছে। মাঠের পর মাঠ এই রোগে আক্রান্ত হয়ে ধান গাছের পাতা মারা যাচ্ছে। অনেক কৃষকের গোটা জমিতে এ রোগ ছড়িয়ে পড়েছে। বিআর-৫১ জাতের ধানক্ষেতে এ রোগ বেশি দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষকরা বলছেন, এই রোগের কারণে তাদের ক্ষেতের ধানগাছ ক্রমেই শুকিয়ে যাচ্ছে। আগামীতে রোগাক্রান্ত ধানগাছে শীষ বের হবে না। ফলে ধানের উৎপাদন কমে যাবে। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।

কৃষি বিভাগ বলছে, ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগ অনেকটা প্রতিরোধ করা যায়। তারা কৃষকদের সেভাবেই পরামর্শ দিচ্ছেন।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় উফসী জাতের ধান চাষ হয়েছে ৯৬ হাজার ৩০৮ হেক্টরে আর হাইব্রিড ধান চাষ হয়েছে ৮ হাজার ১৮০ হেক্টরে। মোট ১ লাখ ৪ হাজার ৪৮৮ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এ থেকে ৫ লাখ ৬৮ হাজার ৪০৯ টন ধান উৎপাদন হওয়ার কথা।

কৃষি বিভাগ এই লক্ষ্যমাত্র নিলেও টানা বৃষ্ঠিতে ১১০ হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৬০০ টন ধান উৎপাদন হবে। এরপর দেখা দিয়েছে খোল পচা রোগ। এই রোগে ফলন অনেকটা কম হবে বলে কৃষকরা আশংকা প্রকাশ করছেন।

সরেজমিন ঝিনাইদহের ছয় উপজেলার একাধিক মাঠ ঘুরে ধানক্ষেতে পাতা পচা রোগ দেখা গেছে। ধানগাছে থোড় (র্শীষ) হওয়ার পর্বূ মুহূর্তে গাছের পাতা মারা যাচ্ছে। কোনো কোনো জমিতে গোটা ফসলই আক্রান্ত হয়েছে। এই পচন রোগ ধানগাছের নিচ থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে উপরের দিকে ধাবিত হচ্ছে। এই রোগে আক্রন্ত ধানগাছের নিচের অংশ খয়েরি রং ধারণ করছে, যা আস্তে আস্তে গোটা গাছে ছড়িয়ে পড়ছে। একপর্যায়ে ধানগাছের পাতা শুকিয়ে যাচ্ছে।

সদর উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক পারভেজ আহমেদ এবং ডাবলু মিয়া জানান, তাদের ৭ বিঘা জমিতে ৫১ জাতের ধান চাষ করেছেন। প্রায় সব জমিতেই এই রোগ দেখা দিয়েছে। বৃষ্টির পর অল্প সময়ের মধ্যে গোটা জমিতে ছড়িয়ে পড়েছে। প্রথমে গাছের নিচের অংশ থেকে পচন দেখা দেয়, যা ইতোমধ্যে উপরের দিকেও চলে এসেছে।

তারা আরো জানান, সার-ওষুধ, জমি তৈরিতে চাষ, ধানের জমির আগাছা পরিষ্কার, কাটা-পরিষ্কার এবং লেবার খরচসহ এক বিঘায় ২২-২৩ হাজার খরচ হয়েছে। এই এক বিঘায় ১৮-২০ মণ ধান পাবেন, যা বিক্রি করে ২৮-৩০ হাজার টাকা পাবেন। এখন যে অবস্থা তাতে ফলন অনেক কমে যাবে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান। ইতোমধ্যে ছত্রাকনাশক স্প্রে করেছেন। কিন্তু এটা কোনো কাজেই আসছে না।

সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক ফজলুর রহমান মিয়া জানান, বিআর-৫১ জাতের ধান তিনি প্রায় ৩ বিঘা জমিতে চাষ করেছেন। গোটা জমিই পচন রোগে আক্রান্ত হয়েছে। ক্ষেতের আইলে গেলে মন খারাপ হয়ে যাচ্ছে। এবার জমিতে ধানগাছ ভালো হয়েছিল। এখন থোড় (শীষ) বের হওয়ার সময়। সেই সময় বৃষ্টির কারণে এই পচন রোগ দেখা দিয়েছে, যা মাঠের পর মাঠ ছড়িয়ে পড়ছে।

শৈলকুপা উপজেলার মহাম্মদপুর গ্রামের কৃষক আজাদ হোসেন ও আলমগীর জানান, দ্রুত এই পচন রোগ ঠেকাতে না পারলে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। অনেক কৃষক ধার-দেনা করে চাষ করেছেন। তারা কিভাবে তাদের ঋণ পরিশোধ করবেন? তারাও দোকান থেকে সার-ওষুধ বাকিতে নিয়ে ধান চাষ করেছেন। তাদের জমির ধানও পচন রোগে আক্রান্ত হয়েছে। ভালো ফলন না পেলে কিভাবে দোকানের বাকি পরিশোধ করবেন তা নিয়ে চিন্তিত তারা।

কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানান, বৃষ্টির পর এই রোগ দেখা দিয়েছে। তবে সেটা ব্যাপক নয়। তারা কৃষকদের আক্রান্ত জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে পরামর্শ দিচ্ছেন। এতে পচন অনেকটা ঠেকানো সম্ভব হবে বলে জানান তারা।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠি চন্দ্র রায় জানান, কৃষকের ধানক্ষেতে খোল পচা রোগ এখনো তেমন একটা দেখা দিয়েছে বলে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে বৃষ্টির পর খরা হলে এই রোগ দেখা দেয়। তিনি কোন এলাকায় এই রোগ দেখা দিয়েছে তার বিষয়ে তথ্য নিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। তিনি বলেন, এই রোগে আক্রান্ত ক্ষেতে ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।

T.A.S / জামান

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ